ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ড. আসিফ নজরুল সুখবর দিলেন প্রবাসীদের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ড. আসিফ নজরুল সুখবর দিলেন প্রবাসীদের

প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধন নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা  ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন।

প্রবাসীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘প্রথম প্রয়োরিটি দেয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না।’

পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসিফ নজরুল বলেন, ‘এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।’

প্রসঙ্গত, পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ

ড. আসিফ নজরুল সুখবর দিলেন প্রবাসীদের

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪