ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে শিশুকে বাঁচাতে গিয়ে জমজ বোনে মৃত্যু বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১০ অন্যের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, শিশু উদ্ধার হলেও প্রাণ গেল যমজ বোন লামিয়ার নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যার পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১০:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬