ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধাওয়া-পাল্টা ধাওয়া জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মাওলানা ভাসানী হল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, গেরুয়া বাজারে ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় কারও শারীরিক ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ওই গ্রুপ পালিয়ে যায়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সহ্য করা হবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। যদি অছাত্ররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি এবং ছয় নেতাকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

ধাওয়া-পাল্টা ধাওয়া জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের

আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫