ময়মনসিংহ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত “ঈশ্বরগন্জের বিরল কালোমাটির কাচামাটিয়া” মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মালদ্বীপের রাষ্ট্রপতি আজ থেকে দেশব্যাপী শুরু হলো ওরাল কলেরা টিকাদান কর্মসূচি, প্রথম ডোজ চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়ায় প্রাইভেটকারসহ ২ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কর প্রশাসক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বীরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল ক্যাম্পাসের গাছ কেটে বিক্রি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ক্ষোভ পূর্বধলায় চায়না দোয়ারী জালে মাছ শিকারের মহোৎসব: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচন নিয়ে আল জাজিরাকে যা জানালেন প্রধান উপদেষ্টা

২৭ এপ্রিল কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ‘টক টু আল-জাজিরা’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ’ শিরোনামের এই পর্বে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকারে তিনি দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ড. ইউনূস বলেন, বিগত দিনের অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশে একটি অর্থবহ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি জানান, সংস্কারের পরিধি ছোট হলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে, আর যদি সংস্কারের তালিকা দীর্ঘ হয়, তাহলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে। তবে যেকোনো পরিস্থিতিতে নির্বাচন জুনের পরে গড়াবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আংশিকভাবে আওয়ামী লীগের ওপর নির্ভর করছে। তারা এখনো জানায়নি তারা নির্বাচনে অংশ নেবে কি না। পাশাপাশি তিনি জানান, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা, প্রতিক্রিয়া এবং অন্যান্য দলগুলোর অংশগ্রহণ নিয়েও বিবেচনা করতে হবে।

উপস্থাপক জানতে চান, তাহলে কী আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর? উত্তরে ড. ইউনূস বলেন, বিষয়টি কেবল তাই নয়। অন্যান্য দলও রয়েছে, যারা বলছে বর্তমান আইনের অধীনে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই পুরো প্রক্রিয়াটাই একটি সমন্বিত ও গ্রহণযোগ্য সংস্কারের ওপর নির্ভর করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে আল জাজিরাকে যা জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫