ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচবিবিতে অগ্নিকাণ্ড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তুরিপারায় শ্রী প্রশান্ত চন্দ্র নামের এক হিন্দুর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যক্তির পাঁচটি ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো আরিফ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই পরিবারের মহিলারা ঘরের বাহিরে রান্নাবান্নার কাজ করছিলেন। এসময় পাশের একটি ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন। তখন তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুন বাড়ির সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি সদস্য আরও জানান, বর্তমানে প্রশান্তের বাড়িতে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবারটি বর্তমানে নিঃস্ব।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও তার বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

পাঁচবিবিতে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪