ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন এআই ভিডিও দিয়ে অপপ্রচার: সংবাদ সম্মেলনে সনাতনীদের প্রতিবাদ আমবাড়ীতে রোপিত আমন ধানের চারা নষ্ট, জমি দখল করে নেওয়ার ঘটনা বিজয়নগরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ: প্রাণ হারালেন ১ জন, আহত ১৫ জন নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা মানুষের আসল ঠিকানা ইট-কাঠের বাড়ি নয়, মানবিক হৃদয়: এক চিরকুটেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈরবাসী, সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফায়ার সার্ভিস ডিজির প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

ফায়ার সার্ভিস মহাপরিচালক সবাইকে স্বাগত জানিয়ে বাহিনীতে তার সময়কালীন নেওয়া পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। অপারেশন্স কাজের মাধ্যমে দেশের মানুষের প্রশংসা অর্জন করায় বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এ ধারা অব্যাহত রাখতে সবাই নিজ স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

সব কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন তিনি।

দরবার শেষে মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নেওয়া ১০ জন সদস্যকে মিয়ানমার সরকারের পাঠানো স্বারক পদক হস্তান্তর করেন। এরপর বিভাগ ভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে ফায়ার সার্ভিসের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন তাদেরকে মহাপরিচালকের পক্ষ থেকে প্রশংসাসূচক পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।

এ বাহিনীর কর্মীদের পেশাগত কাজে আরও দক্ষ ও আন্তরিক হতে উৎসাহ দেওয়ার জন্য এবারই প্রথম ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কারের আয়োজন করা হয়।

এসময় বাহিনীর পরিচালক (অপারেশন্স ও মেইনটেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন

ফায়ার সার্ভিস ডিজির প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান

আপডেট সময় ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫