ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইতির জালে গোলবন্যা, ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল অবশেষে গোলের দেখা: ম্যাথউস কুনহার গোলে এগিয়ে ব্রাজিল পূর্বধলায় ২ দিনব্যাপী স্থানীয় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার-প্রদর্শনী শুরু পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন: পুষ্টিগুণে অনন্য দেশীয় ফল চাষের আহ্বান পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: এবার বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ, আটক ১ সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যাবতীয় ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের

আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার দেশের সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে মেঘনার ব্যাংক হিসাব সংক্রান্ত সব কাগজ, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণ আগামী সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, ব্যবসায়ী দেওয়ান সমির ও অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বলা হয়, ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকে মেঘনা ও সমিরসহ কয়েকজন অংশ নেন। বৈঠকে এক কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি ও তা আদায়ের সিদ্ধান্ত হয়। তবে এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

মামলায় বলা হয়েছে, আসামিদের এমন কর্মকাণ্ডে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে চরম বিরূপ প্রভাব পড়তে পারে।

এর আগে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় ১১ এপ্রিল গ্রেপ্তার হন দেওয়ান সমির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইতির জালে গোলবন্যা, ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

যাবতীয় ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের

আপডেট সময় ০১:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫