ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও পেটালেন নারী অধ্যক্ষ!

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ১০:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক খবর :

বিগত কয়েক সপ্তাহ আগের ঘটনা- ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলের প্রধান শিক্ষক এক নারীকে কামড়ে দিয়েছিলেন। সেই ঘটনার  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সাইটে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সুত্রপাত ঘটে। সেই ঘটনার রেশ  না কাটতে এবার ওই রাজ্যেরই রাজধানী লখনউয়ের একটি স্কুলে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। স্কুলে দেরি করে আসায় এক নারী শিক্ষককে মারধর করেছেন প্রতিষ্ঠানটির নারী অধ্যক্ষ। শিক্ষককে অধ্যক্ষের পেটানোর এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তার সহকর্মী শিক্ষক গুঞ্জন চৌধুরীকে কেবল লাঞ্ছিতই করেননি। বরং চড়-থাপ্পড় মারার সময় তার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে থাকা নারী শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার দিকে তেড়ে যান স্কুলের অধ্যক্ষ। এসময় ওই নারী শিক্ষকের জামা ধরে তাকে চড়-থাপ্পড় মারেন। একে অপরের জামা ধরে টানাটানি করেন। এরমাঝেই অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ির চালক ছুটে এসে তাদের লড়াই থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দু’জনের লড়াই থেমে যায়। পরে তাদের মাঝে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। এসময় অধ্যক্ষের গাড়ির চালক ওই নারী শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেন। মারামারির এই ঘটনা যে ব্যাক্তি মোবাইলে ধারণ করছিলেন ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা ভিডিও করা হবে। ম্যাডাম অভদ্র আচরণ করছেন। এই আচরণ কি আপনার সাথে মানায়? অধ্যক্ষের পিটুনি খেয়ে ওই নারী শিক্ষক আহত হয়েছেন বলে ভিডিওতে দাবি করেন তার সহকর্মী।

ঘটনার শেষ এখানেই নয়। স্কুল ছুটির সময় দুই নারী শিক্ষকের মাঝে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় একে অপরকে ‘‘লজ্জাহীন নারী’’ বলে গালিও দেন তারা। স্কুলের অধ্যক্ষ ওই নারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দেরিতে আসার অভিযোগ তুলেছেন।

লড়াইয়ের সময় অধ্যক্ষ ও ওই নারী শিক্ষক বাজে ভাষায় গালাগালিও করেন। যা তাদের স্কুলে বা যে পেশায় তারা আছেন, তার সাথে বেমানান বলেও স্থানীয়রা জানিয়েছেন।

হাতাহাতির সময় ওই নারী শিক্ষককে বলতে শোনা যায়, সাহস থাকলে আমাকে মারুন। আপনি এবং আপনার ড্রাইভার কি করবেন? উত্তরে অধ্যক্ষ বলেন, ‘‘কিসিকি দাদাগিরি নাহি চলেগি ইয়াহা।’’ পরে আহত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ। সূত্র: এনডিটিভি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

শিক্ষিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও পেটালেন নারী অধ্যক্ষ!

আপডেট সময় ১০:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪