ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলেছেন শিক্ষামন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও গুরুত্বপূর্ণ বললেন ট্রাম্প ​শান্তি আলোচনার ইঙ্গিত মস্কোর: আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট ​গ্রেপ্তার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র বিশ্বকাপ ট্রফি কার হাতে? চূড়ান্ত লড়াই শেষে ঘোষণা মঞ্চে নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সতর্ক হতে জেনে নিন শরীরে প্রোটিন ঘাটতির ৫ উপসর্গ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

প্রোটিনের ঘাটতি শরীরে বড় কোনো সমস্যার কারণ হতে পারে। তাই শরীর যেন পর্যাপ্ত প্রোটিন পাই সে দিকে খেয়াল রাখা জরুরি। শরীরে প্রোটিনের অভাব আছে কিনা তা কয়েকটি লক্ষণ খেয়াল করলেই বোঝা সম্ভব।শরীর সকল প্রকার জরুরি উপাদান পাচ্ছে কি না তা নির্ভর করে কী ধরনের খাবার খাচ্ছেন তার ওপর। যেমন খাদ্যাভ্যাসের ঠিক না থাকলে প্রায়ই শরীরে প্রোটিনের অভাব দেখা যায়। কিন্তু সেটা সহজে বোঝা যায় না। নানা ধরনের অসুস্থতা তখনই দেখা দেয় যখন প্রোটিনের ঘাটতির মাত্রা বাড়তে থাকে। সে সময়ে বিভিন্ন সমস্যাও বেড়ে যায়। অনেকের কর্মশক্তি কমে যায়। কারও হজম শক্তি দুর্বল হয়ে যায়। এ ছাড়া দেহে ইনসুলিন হরমোনের উৎপাদনে সমস্যা হয়। কিন্তু এই সমস্যগুলো চূড়ান্ত অবস্থায় পৌঁছনোর আগেই সতর্ক হওয়া খুবই জরুরি।প্রোটিনের ঘাটতি শরীরে বড় কোনো সমস্যা ঘটাতে পারে। তাই খেয়ালে রাখতে হবে শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কি না।কয়েকটি লক্ষণ দেখলেই তা বোঝা সম্ভব।

সব সময় খিদে খিদে ভাব: প্রোটিন জাতীয় খাবার অনেক সময় ধরে পেট ভর্তি রাখতে সাহায্য করে। তাই শরীর পর্যাপ্ত প্রোটিন না পেলে স্বাভাবিক ভাবেই খিদে লাগে। বারবার খিদে পাওয়া শরীরে প্রোটিনের ঘাটতির লক্ষণ হতে পারে।

রক্তে শর্করার ভারসাম্য না থাকা: প্রোটিন ডায়াবেটিস রোগীদের জন্য খুবই জরুরি একটি উপাদান। প্রোটিনের অভাব হলে রক্তে শর্করার পরিমান বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য মাছ, ডিম,ডাল,বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন ডায়েটে রাখা দরকার।

চুল ঝরে পড়া: শুধু শরীর সুস্থ-সবল রাখতেই নয়, সৌন্দর্য ঠিক রাখতেও প্রোটিনের দরকার আছে। পর্যাপ্ত প্রোটিনের অভাব ঘটলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। এ ছাড়া পরিমিত প্রোটিনের অভাবে চুল পড়ে যতে পারে।

ক্ষত শুকোতে অনেক দেরি হওয়া: ত্বকের যে কোনো স্থানের ক্ষত সারাতে দ্রুত কাজ করে প্রোটিন। অনেক দিন ধরে কোনো ক্ষত না শুকালে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের অভাব আছে বলে ভাবা যেতে পারে।

বেশি ক্লান্তি ভাব: শরীর ঠিক রাখতে সাহায্য করে প্রোটিন। প্রোটিনের ঘাটতির জন্য শরীরে ক্লান্তি ভাব আসতে পারে। তাই রাতে ঘুম ভালো হওয়ার পরেও কাজ করতে যদি ক্লান্তি আসে তবে বুঝতে হবে শরীরে প্রোটিনের ঘাটতি আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী

সতর্ক হতে জেনে নিন শরীরে প্রোটিন ঘাটতির ৫ উপসর্গ

আপডেট সময় ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪