ময়মনসিংহ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে শিশুকে বাঁচাতে গিয়ে জমজ বোনে মৃত্যু বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাসহ খুলনায় গ্রেপ্তার ১ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১০ অন্যের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, শিশু উদ্ধার হলেও প্রাণ গেল যমজ বোন লামিয়ার নেত্রকোনায় ৩৫টি গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা: জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সারজিসের মন্তব্য পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে

  • স্টাফ রর্পোটার
  • আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ‘ডায়াসপোরা কমিটি ঘোষণা’ শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

রোববার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশের ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।

সভায় সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইলিয়াস ভাই, পিনাকী দাদা ও কনোক সারোয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনও বলছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘একসময় মনে করা হতো, মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না। কিন্তু জুলাই বিপ্লব এই ধারণা ভুল প্রমাণ করেছে। এখন আমরা জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম ও ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হতে দেখছি। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি এবং দেশ পুনর্গঠনে তাদের অবদান রাখতে চান।’

নবগঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদ্দীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম ও ফারিয়া ফাহি প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

সারজিসের মন্তব্য পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে

আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫