ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫ হাজার ৫৩০ যাত্রী দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের প্রেরণের দ্বিতীয় দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫ হাজার ৫৩০ জন। বুধবার (৩০ এপ্রিল) ভোর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে প্রায় ১ হাজার ৩০০ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন।

হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময় অনুযায়ী নির্বিঘ্নে চলছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে। তবে এখনো ১৯ হাজার ৬৬৭ জন নিবন্ধিত হজযাত্রীর ভিসা জটিলতা কাটেনি। সৌদি আরবের পক্ষ থেকে কারিগরি ত্রুটি না সারায় তাদের ভিসা কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

এবার হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘কালার ট্যাগ’। এটি লাগেজ শনাক্তের একটি সহজ উপায় হিসেবে কাজ করছে। ফলে হাজিরা যেসব হোটেলে অবস্থান করবেন, লাগেজ সরাসরি সেখানে পৌঁছাচ্ছে। হজযাত্রীরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনায় এবার তারা সন্তুষ্ট।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল

৫ হাজার ৫৩০ যাত্রী দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন

আপডেট সময় ১২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫