ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কক্সবাজারের কুতুবদিয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।

গত শুক্রবার (১৩ জুন) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- উপজেলার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের জসীম উদ্দিনের ২ বছর বয়সী ছেলে তাসিব ও উত্তর বড়ঘোপ গ্রামের মো. দেলোয়ারের ৫ বছর বয়সী মেয়ে তুহিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রাফা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বেলা আড়াইটার দিকে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। একই সময়ে উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিনও বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার পরিদর্শক মো. আরমান হোসেন জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর জন্য মূলত অভিভাবকরাই অনেকটা দায়ী। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকরা শিশুদের প্রতি তেমন নজর দিতে পারেন না। এছাড়াও প্রতিটি ঘরের পাশেই পুকুর বা ডোবা রয়েছে। শিশুদের প্রতি অভিভাবকদের নজরদারির অভাবে প্রায় পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

আপডেট সময় ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫