ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না বললেন ফারুকী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

‌‘জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।ফারুকী বলেছেন, ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। ফারুকী লিখেছেন, শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিন্তাবিদদের অভিনন্দন জানিয়েছেন এ আয়োজনের জন্য।

ফারুকী লেখেন, ‘বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

ফারুকী আরও লেখেন, ‘জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন— শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতেই নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতে।’

পোস্টে তিনি সংগীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় জুলাই গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া এই সংস্করণটি একেবারেই অসাধারণ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না বললেন ফারুকী

আপডেট সময় ১২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫