ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন বললেন তিশা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।

তিশা  জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে, কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন।

কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান, উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে। তখন চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন বললেন তিশা

আপডেট সময় ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫