ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন প্রধানমন্ত্রীর সম্ভাব্য খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি: জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার পূর্বধলায় দুই পূজামণ্ডপে আরতি প্রতিযোগীদের সম্মাননা দিল হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি খুলনার সিঅ্যান্ডবি কলোনির পরিত্যক্ত ভবন থেকে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘দ্য ওডিসি’র পরই তিন বছরের দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী সাফল্যের মধ্যেই কাজ থেকে দীর্ঘ বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। তিনি জানিয়েছেন, টানা কাজের চাপের কারণে অন্তত তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতি নেবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘দ্য ওডিসি’ নির্মাণ ছিল অত্যন্ত দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। এতে তিনি এবং তার পুরো টিম শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন মাইলফলক গড়েছে। নোলান জানান, এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ লার্জ-ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি নিতে অনীহার সমালোচনা করেন এই নির্মাতা। তার মতে, দর্শক সবসময় মৌলিক ও উচ্চাভিলাষী গল্প দেখতে আগ্রহী। তাই বড় সাফল্য অর্জনের জন্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল ঝুঁকি নেওয়া জরুরি।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’তে ট্রয় যুদ্ধ শেষে বীর যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল স্বদেশে ফেরার কাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়োঙ্গো, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনসহ হলিউডের একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি

‘দ্য ওডিসি’র পরই তিন বছরের দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬