ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরিপুর ও বিরল সীমান্তে বিজিবির অভিযান: ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত

  • মোঃ নজরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

​নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​‘শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ তরুণ ও যুবসমাজ ব্যাপকভাবে অংশ নেন। কর্মসূচি থেকে স্থানীয় মাদক সেবনকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করা হয়।
​

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজকে এই ব্যাধি থেকে রক্ষা করতে হলে পুলিশ-প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

​উক্ত প্রতিবাদী কর্মসূচিতে ‘শুভখাই মাদক নির্মূল কমিটি’-র সভাপতি তৌফিক আহমেদ সাগর, সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির ও মো. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক মো. হক মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান ও রাফিউল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া ও আদ্রিয়ান নাঈম উপস্থিত ছিলেন।

​এছাড়া কর্মসূচিতে কমিটির উপদেষ্টা হুযাইফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।
​এলাকাবাসীর মতে, যুবসমাজের এ ধরনের ইতিবাচক ও প্রতিবাদী উদ্যোগ অব্যাহত থাকলে এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিপুর ও বিরল সীমান্তে বিজিবির অভিযান: ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬