ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আশুলিয়ায় সাত হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন আসামি এ মামলার মুখোমুখি।

আজ বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সাক্ষ্যগ্রহণ হবে। প্যানেলে আরও রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আজ দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও খুব শিগগিরই আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন।

গতকাল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে সাক্ষী হাজির করা হয়নি। এর আগে ১২ নভেম্বরও একই কারণে সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন।

মামলায় গ্রেফতার আট আসামি হলেন—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল এবং কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন পলাতক।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পোড়ানো হয়। একজন জীবিত থাকলেও তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায়

আপডেট সময় ১০:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫