ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জয়পুরহাটে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এই তথ্য জানা গেছে।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসাস বুধবার জানিয়েছেন, বর্তমান গতি অব্যাহত থাকলে এই প্রাদুর্ভাব ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকে ছাপিয়ে যাবে, যেখানে ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পূর্ব কঙ্গোতে ছড়ানো এই ভাইরাসে ইতিমধ্যে ৪ হাজার ৩০০ জনেরও বেশি আক্রান্তের মধ্যে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়ানো ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাতের কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে। অনেক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে এমন সব এলাকায় যেখানে স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো অত্যন্ত কঠিন।

এছাড়া দুর্বল অবকাঠামো, অপ্রতুল চিকিৎসাসামগ্রী, বিভ্রান্তিকর তথ্যের প্রসার এবং বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

ডব্লিউএইচওর স্বাস্থ্য জরুরি সতর্কতা ও সাড়াদান কার্যক্রমের পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ জানান, তাদের মাঝারি পূর্বাভাস অনুযায়ী এই প্রাদুর্ভাব ছয় মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে এটি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও

আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬