ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূর্বধলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অবহেলিত কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল হার্ট অপারেশন, বাড়িতে ফিরেছে সুস্থতার পথে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুস্ঠিত আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে জানিয়েছেন জামায়াত আমির দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাগরে লঘুচাপ, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গত রোববারই। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। মূলত এর প্রভাবেই আগামী বুধবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। মূলত চট্টগ্রাম বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আগামী কিছুদিনে বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে থাকা লঘুচাপটি স্থলভাগে প্রবেশ করলে ৫ ও ৬ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশের অল্প কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। মূলত চট্টগ্রাম বিভাগ ও এর আশপাশের এলাকাতেই কিছু বৃষ্টি হতে পারে।’

এছাড়া আগামী কিছুদিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামী ১০ নভেম্বরের (সোমবার) পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

এদিকে আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। দেশের বেশির ভাগ অঞ্চলেই মেলেনি বৃষ্টির দেখা। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৭ মিলিমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবারও দেশে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ

সাগরে লঘুচাপ, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

আপডেট সময় ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫