ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘুম থেকে উঠেই কাশি? যেসব সতর্কতা জরুরি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

অনেকের সকালে ঘুম থেকে উঠেই কাশি শুরু হয়, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে। কিন্তু এই ধরণের কাশির পেছনে থাকতে পারে কিছু মারাত্মক স্বাস্থ্য সমস্যা। চিকিৎসকদের মতে, যদি কাশি টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চলুন, জেনে নিই সকালের কাশির সম্ভাব্য কারণ ও কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত।

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)
এই রোগে ফুসফুসের শ্বাসনালী সরু ও শক্ত হয়ে যায়, যার ফলে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে। সকালের ঠাণ্ডা বাতাস বা দূষণের কারণে এই সমস্যা আরো বাড়ে। কার্বন ডাই-অক্সাইড শরীর থেকে ঠিকমতো বের না হলে কাশির প্রবণতা বাড়ে।

হাঁপানি
হাঁপানির রোগীদের জন্য সকালের ঠাণ্ডা ও দূষিত বাতাস একধরনের ট্রিগার হিসেবে কাজ করে।এতে শ্বাসকষ্ট ও কাশি বাড়ে।

ব্রঙ্কাইটিস
এটি ব্রঙ্কিয়াল টিউবের প্রদাহজনিত সমস্যা। ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠার সময় শ্লেষ্মা সহ কাশি দেখা দেয়, যা দিনে ধীরে ধীরে কমে আসে।

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ
এটি হজমের সমস্যা, যাতে পাকস্থলীর অ্যাসিড গলা বা ফুসফুস পর্যন্ত উঠে আসে। এর ফলে গলা জ্বালা করে এবং সকালে কাশি হয়। বুক জ্বালা, টক ঢেকুরও এর উপসর্গ।

চিকিৎসকের কাছে কখন যাবেন?
যদি কাশি দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে, বা নিচের যেকোনও একটি উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন:
১। কাশির সঙ্গে রক্ত আসা
২।সকষ্ট বা হাঁপানি (শিসের মতো শব্দ)
৩। বুকে ব্যথা
৪। ঘন ঘন ঘুমের ব্যাঘাত
৫। অস্বাভাবিক ক্লান্তি বা ওজন কমে যাওয়া

সকালের কাশি হালকা কোনও সমস্যা নাও হতে পারে। এটি অন্য কোনও বড় অসুস্থতার ইঙ্গিতও হতে পারে। তাই উপসর্গগুলো নজরে রেখে প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিন।

সূত্র : এবিপি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

ঘুম থেকে উঠেই কাশি? যেসব সতর্কতা জরুরি

আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫