ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে শহীদরা প্রাণ দেননি বললেন জামায়াত আমির

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পর তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

জেলার পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। পরে শহীদ ইশতিয়াকের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে তিনি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে শহীদরা প্রাণ দেননি বললেন জামায়াত আমির

আপডেট সময় ০১:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫