বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ মহানগর কমিটি অনুমোদন করা হয়েছে।উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিঃ ইশরাক হোসেন (এমপি) ও সাধারণ সম্পাদক ডঃ কে এম আই র যৌথ স্বাক্ষরে মোহাম্মদ আলী (রিপন) আকন্দ কে আহ্বায়ক, সৈয়দ মোঃ মজনু কে সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান রিপন,যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবু, মাহাবুবুল আলম,শফিকুল ইসলাম খোকন আসাদুজ্জামান নবিন, সাজ্জাদ হোসেন পাপ্পু সহ ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের উপস্থিতিতে এই কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এবিএম হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক মোঃ হাসনাত জামান সাগর, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব মুশফিকুল হক তপু প্রমূখ।

স্টাফ রিপোর্টার 



















