ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যায়াম মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যেভাবে সাহায্য করে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

শুধু শরীর ঠিক রাখতেই নয়, ব্যায়াম আমাদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও দারুণভাবে কাজ করে। এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিশেষ করে যেসব ব্যায়ামে শারীরিক নড়াচড়ার পাশাপাশি চিন্তা, মনোযোগ ও সামাজিক মেলামেশা জড়িত থাকে, সেগুলো মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী।

*নাচ
শুধু আনন্দের বিষয় নয়, নাচের সময় শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কও সক্রিয় হয়।স্মৃতিশক্তি, মনোযোগ এবং শরীরের ভারসাম্য উন্নত হয়। গবেষণায় দেখা গেছে, নাচের ফলে মস্তিষ্কের ধূসর বস্তু বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে।

*মার্শাল আর্ট
কারাতে, তায়কোয়ান্দো বা জুডোর মতো মার্শাল আর্টে শৃঙ্খলা, মনোযোগ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে ওঠে। শিশুদের নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, যারা মার্শাল আর্ট করে তারা স্মৃতিশক্তি ও মনোযোগে অন্যদের চেয়ে এগিয়ে।

*দলগত খেলাধুলা
ফুটবল, বাস্কেটবল, হকি বা অন্য যে কোনো দলগত খেলায় খেলোয়াড়দের দ্রুত সিদ্ধান্ত, সমন্বয় এবং কৌশলগত চিন্তা করতে হয়। এইসব কাজ মস্তিষ্কের উন্নতিতে বড় ভূমিকা রাখে। একটি গবেষণায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা গেছে, যারা নিয়মিত দলগত খেলাধুলায় অংশ নেয়, তাদের এক্সিকিউটিভ ফাংশন—যেমন মনোযোগ, পরিকল্পনা, সমস্যা সমাধানের ক্ষমতা—অনেক ভালো।

*মস্তিষ্কে কিভাবে কাজ করে এই ব্যায়ামগুলো?
নাচ, মার্শাল আর্ট বা খেলাধুলায় অংশ নিলে মস্তিষ্কে তৈরি হয় নিউরোট্রফিক ফ্যাক্টর নামের কিছু উপাদান।যা মস্তিষ্কের কোষকে সজীব রাখে এবং শেখার ক্ষমতা বাড়ায়। এইসব কার্যকলাপ: মনোযোগ বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, স্মৃতিশক্তি ভালো করে, মানসিক চাপ কমায়,মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আনে।

শুধু শরীরচর্চা নয়, নাচ, মার্শাল আর্ট বা খেলাধুলার মতো মজাদার ও সক্রিয় ব্যায়ামগুলো মন ও মস্তিষ্কের জন্যও চমৎকার উপকারী। নিয়মিত এই ধরনের অনুশীলন করলে আপনার মন ও দেহ দুটোই সচল থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

ব্যায়াম মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যেভাবে সাহায্য করে

আপডেট সময় ১২:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫