ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ ইং) গৌরীপুর উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী আইনুল হক-এর নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬