ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ে করেছেন তমালিকা,অভিনেত্রীর স্বামীর পরিচয় জানা গেল।

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১০৭০ বার পড়া হয়েছে

একসময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। বর্তমানে তাকে আর পর্দায় দেখা যায় না। পাঁচ বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এরমাঝে কয়েকবার দেশে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পোস্ট করেন তিনি।

এবার সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গেল তমালিকা কর্মকার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের অভিনেত্রীর এক পোস্ট জানা গেল সেই খবর।  তমালিকা সোমবার (২০ জানুয়ারি) সকালে নিজেই জানালেন তার সংবাদ। একটি পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেখানে দুজনের ছবিও প্রকাশ করেন। এরপর একটি রিল প্রকাশ করেন যেখানে দুজনের একাধিক ছবি ছিল। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই স্বামীর সঙ্গে তাকে দারুণ খুশি দেখাচ্ছিল। দুজনের অনেক সুন্দর সময় কাটছে সেটা তাদের ছবিগুলো থেকেই স্পষ্ট।

তবে অভিনেত্রী কবে বিয়ে করেছেন সে ব্যাপারে কিছু জানাননি। সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।

জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাদের প্রেম ও বিয়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বিয়ে করেছেন তমালিকা,অভিনেত্রীর স্বামীর পরিচয় জানা গেল।

আপডেট সময় ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫