ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​দিনাজপুর সফরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে মার্কিন রাষ্ট্রদূত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির এবং ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন।গত ​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখেন।

​মার্কিন রাষ্ট্রদূত মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

​পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন কান্তজীউ মন্দিরের প্রাচীন টেরাকোটার (পোড়ামাটির) কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ অত্যন্ত আগ্রহের সঙ্গে ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টরা তাঁকে মন্দিরটির সুদীর্ঘ ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত মন্দিরের নান্দনিক কারুকাজ ও সংরক্ষণ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। মন্দির পরিদর্শন শেষে তিনি পার্শ্ববর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শনে যান এবং সেখানেও প্রাচীন কারুকাজ ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং-সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

​দিনাজপুর সফরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬