ময়মনসিংহ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে ঢাবিতে রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে কর্মশালা নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না তামিম, পদত্যাগের খবর ভিত্তিহীন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল পদত্যাগ করতে যাচ্ছেন—গত ৪৮ ঘণ্টায় এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তার ঘনিষ্ঠ সূত্রগুলো এটিকে সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা বলে নিশ্চিত করেছে।

তামিম ইকবালের কাছের একাধিক সূত্র জানিয়েছে, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি। ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না। সূত্রগুলো আরও জোরালোভাবে দাবি করেছে, তামিম কোনোভাবেই বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন না। এ বিষয়ে তামিম ইকবালের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্রিকেটপাড়ায় একটি ধারণা ছড়িয়ে পড়েছিল যে বিসিবির আহ্বায়ক কমিটিতে থেকে পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়া যাবে না, তাই আগেই পদত্যাগ করতে হবে। কিন্তু এনএসসি ও বিসিবির উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কোনো বিধান নেই। আহ্বায়ক কমিটিতে থেকেই নির্বাচন করা সম্ভব, পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই।

খবরটি কেন এভাবে ছড়াল তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি পক্ষ বোঝানোর চেষ্টা করছিল যে তামিম নির্বাচনের আগেই বিসিবি সভাপতির পদ ছাড়তে চাইছেন, এমনকি নির্বাচনও নাও করতে পারেন। তবে এসব দাবির কোনো ভিত্তি নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী

​বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না তামিম, পদত্যাগের খবর ভিত্তিহীন

আপডেট সময় ০৯:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬