ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে’ ‘হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই,

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড স্পোর্টস সার্জারী বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি ইংশাআল্লাহ আমাদের মাঝে ফিরবে। তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করলে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় হাদি সম্পর্কিত এমন বেশ কিছু তথ্য শেয়ার করেন তিনি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং এমনটা জানিয়ে ডা. রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। এমনকি এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) নামের আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে। যেখানে রোবোটিক সার্জারিসহ সকল উন্নত টেকনোলজি ব্যবহার হয়।

তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতর বুলেটের একটা অংশ থাকার তথ্য রয়েছে সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্লান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে। যেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই। তাই বলা চলে, এটা হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো খুবই খারাপ ছিল। তিনিও তিন মাস আইসিইউতে ছিলেন। ফলে এটা দু-একদিনের বিষয় নয় জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে। এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হতে পারে বলে জানান এই চিকিৎসক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে’ ‘হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই,

আপডেট সময় ০৮:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫