ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ও ১৫ দিনের আল্টিমেটাম ১০ কোটি টাকার সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ বিপিএম-সেবা’ পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা পূর্বধলা শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আনন্দমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইডির তল্লাশিতে বাধা, সুপ্রিম কোর্টে মামলা মমতার বিরুদ্ধে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের তল্লাশির সময় তিনি তদন্তে বাধা দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়েছিলেন। আগেই কলকাতা হাই কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। এবার একই অভিযোগের ভিত্তিতে ইডি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।

রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে রাজ্য সরকারের বক্তব্য না শোনার ভিত্তিতে একতরফা রায় না দেওয়া হয়।

তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং নথি ও হার্ডডিস্ক সঙ্গে নিয়ে বের হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরও তীব্র করেছে। মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে যা করেছেন, তা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

ইডির তল্লাশিতে বাধা, সুপ্রিম কোর্টে মামলা মমতার বিরুদ্ধে

আপডেট সময় ০৯:১৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬