ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
অভিনেতা পার্থসারথি আজ মৃত্যু বরণ করেছেন

হাসপাতালে ৪৩ দিনের লড়াই শেষে মৃত্যকে বরণ করেন এই বর্ষীয়ান অভিনেতা

  • MST.Shochi
  • আপডেট সময় ১১:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ১২৬৬ বার পড়া হয়েছে

প্রায় দেড় মাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে বর্ষীয়াণ অভিনেতা পার্থসারথি দেব। সবাই ভেবেছিলেন, লড়াই শেষে ফিরে আসবেন তুখোর এই অভিনেতা। কিন্তু সবাইকে নিরাশ করে পরপাড়ে পাড়ি জমালেন তিনি।

দীর্ঘ দিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা । ফুসফুসে সংক্রমণ ছিল তার। নিউমোনিয়াও ধরা পড়েছিল। গত ৪৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

জানা যায়, এই অভিনেতার বয়স ছিলো ৬৮ বছর। তার মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন তিনি। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘পার্থদা’ হিসাবেই। ফোরামের তরফে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো রয়েছে। তাতে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’

ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।

জানা যায়, ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছে । এর আগে ২০২১ সালে এক বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পার্থসারথির। তার পর থেকে একাই থাকতেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তাঁর বেশ কিছু ছবির ডাবিং বাকি থেকে গিয়েছিল। কাজ ফেলে রেখেই চলে গেলেন অভিনেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

অভিনেতা পার্থসারথি আজ মৃত্যু বরণ করেছেন

হাসপাতালে ৪৩ দিনের লড়াই শেষে মৃত্যকে বরণ করেন এই বর্ষীয়ান অভিনেতা

আপডেট সময় ১১:৪২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪